সকল ডিভাইসের জন্য উন্মুক্ত জিমেইল গো

১০ অক্টোবর, ২০২০ ১৩:৩৪  
গুগল তাদের অপারেটিং সিস্টেমে হালকা সংস্করণে ‘গো সংস্করণ’-এর অ্যাপ উন্মোচন শুরু করেছে। এরফলে কমদামী স্মার্টফোনেও তাদের সেবা ব্যবহার করা যাবে। বিশেষ করে উন্নয়নশীল দেশে যেখানে মোবাইল ডেটার মূল্য বেশি এবং কমদামের কারণে কম-র‍্যামের ডিভাইস বেশি বিক্রি হয় সেসব দেশকেই লক্ষ্য রেখে এই উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর জিএসএম এরিনা। লো-এন্ড ডিভাইসের জন্য হলেও এটি হাইএন্ড ডিভাইসেও চলবে। এতে গো অ্যাপস কম জায়গা ও কম ডেটা খরচ করবে। গুগল ধারাবাহিকভাবে আর্টিফিশিয়াল রেস্ট্রিকশন তুলে দিচ্ছে, যার মাধ্যমে সকল ডিভাইসে তাদের অ্যাপস ডাউনলোড করতে পারবে। জিমেইল গো হলো সর্বশেষ অ্যাপ যা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেকোনো ফোন কিংবা ট্যাবলেট থেকে এই অ্যাপটি নামানো যাবে। এর আগে শুধুমাত্র নির্দিষ্ট ডিভাইসের এটি ডাউনলোড করা যেতো। জিমেইল গো অ্যাপে রেগুলার জিমেইল অ্যাপের সকল ফিচারই পাওয়া যাবে, তবে এতে কম র‍্যাম লাগবে এবং কম মোবাইল ডেটা খরচ হবে। তবে এতে গুগল মিট বটম বার ও কিছু গেসচার পাওয়া যাবে না। ডিবিটেক/বিএমটি